ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বিষ দিয়ে যুবককে হত্যা করলেন শ্বশুরবাড়ির লোকজন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 30 July, 2021, 7:54 PM

বিষ দিয়ে যুবককে হত্যা করলেন শ্বশুরবাড়ির লোকজন

বিষ দিয়ে যুবককে হত্যা করলেন শ্বশুরবাড়ির লোকজন

কুমিল্লার বরুড়ায় শ্বশুরবাড়িতে বিষপানে মো. রাকিব হোসেন নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

শুক্রবার সকাল ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত রাকিব হোসেন উপজেলার ভাউকসার গ্রামের আবদুল খালেক মিয়ার ছেলে।

নিহত রাকিবের চাচা আবদুল বারী জানান, একই গ্রামের আবদুল মালেকের মেয়ের সঙ্গে রাকিবের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে পারিবারিক কলহ চলছিল। রাকিব শ্বশুরবাড়িতে গেলে তাকে বিষপান করানো হয়। পরে বৃহস্পতিবার বিকেলে তার শ্যালক অচেতন অবস্থায় বাড়ির পাশে রেখে যান। বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত সুলতানা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রাকিব নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হলে ওয়াশ করে বিষ বের করা হয়। কিন্তু রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বরুড়া থানার এসআই আনিছুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status