ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
দুই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, শিক্ষক বললো সিনেমা দেখেই শিখেছি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 30 July, 2021, 7:48 PM

দুই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, শিক্ষক বললো সিনেমা দেখেই শিখেছি

দুই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, শিক্ষক বললো সিনেমা দেখেই শিখেছি

একে একে দুই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক। তাও এক দিন কিংবা মাস নয়, পুরো তিন বছর ধরে তাদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন তিনি। দুই ছাত্রীর একজনের বয়স ১৩, অন্যজনের ১৪ বছর।

অভিযুক্ত শিক্ষকের নাম বেন ব্রেকওয়েল (৪০)। তিনি পেশাদার গায়ক। লন্ডনের একটি স্কুলে গানও শেখান তিনি। তার বিরুদ্ধে ভুল বুঝিয়ে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ এনেছেন তার দুই ছাত্রী।

তবে আদালতে গিয়ে ওই শিক্ষক নিজেকে নির্দোশ দাবি করছেন। তিনি বলেন, পুরোটাই ছাত্রীর কল্পনা, অ্যাডাল্ট সিনেমা দেখার কারণেও এমনটা মনে হতে পারে। এমনকি ওই সিনেমার নামও উল্লেখ করেন তিনি—ফিফটি শেডস অব গ্রে। হলিউডের ওই ছবিতে এক ছাত্রী স্কুলের প্রজেক্ট করতে গিয়ে একজন শিল্পপতির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। শিক্ষক জানিয়েছেন, ছবিটি দেখেই শিক্ষকের সঙ্গে প্রেমের একটি কল্পকাহিনি বানিয়ে নিয়েছেন তারা।

অন্যদিকে ১৪ বছরের কিশোরী জানিয়েছেন, শিক্ষকের লন্ডনের বাড়িতেই তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়। জবাবে শিক্ষক জানিয়েছেন, তিনি কেমব্রিজের স্নাতক হতে পারেন তবে আসলে বড্ড বোকা। তার স্বীকারোক্তি, ‘যেভাবে তিনি ওই ছাত্রীর সঙ্গে মিশেছিলেন, তা ঠিক হয়নি। পুরোটাই বোকার মতো কাজ হয়েছে। আর এই বোকামির মাসুল দিতে হচ্ছে তাকে।’

আদালতকে অবশ্য ওই ছাত্রী জানিয়েছিলেন, গান শেখানোর নামে গত তিন বছর ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন শিক্ষক। এমনকি তাকে ভালবাসার কথা জানিয়ে লিখিত বার্তাও পাঠিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status