ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মৃত সন্তান জন্মের ২৬ ঘণ্টা পর মারা গেলেন করোনায় আক্রান্ত মা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 30 July, 2021, 7:50 PM

মৃত সন্তান জন্মের ২৬ ঘণ্টা পর মারা গেলেন করোনায় আক্রান্ত মা

মৃত সন্তান জন্মের ২৬ ঘণ্টা পর মারা গেলেন করোনায় আক্রান্ত মা

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত মা রহিমা খাতুন মৃত সন্তান জন্মের ২৬ ঘণ্টা পর মারা গেছেন। শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে তিনি মৃত ছেলে সন্তান প্রসব করেন।

মৃত রহিমা খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আজমপুরের আশরাফুল আলমের স্ত্রী। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, পেশায় স্কুল শিক্ষিকা রহিমা খাতুনের শরীরে করোনার উপসর্গ দেখা দেয় ২০ জুলাই। ২৩ জুলাই তাকে করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। নমুনা দেওয়ার পর পজিটিভ শনাক্ত হলে তাকে দ্রুত ওয়ার্ডে ভর্তি করে অক্সিজেন দেওয়া হয়। বেশিরভাগ সময়ই তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখতে হচ্ছে।

আরো জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হঠাৎ রহিমার পেটে ব্যথা হয়। তাৎক্ষণিক নার্স ও আয়াদের সহায়তায় ওয়ার্ডের ভেতরেই তার ডেলিভারি করানো হয়। ওই সময় মৃত ছেলে সন্তান প্রসব করেন রহিমা।

ওই হাসপাতালের ডা. তানমিনা তাবাসসুম বলেন, বৃহস্পতিবার থেকে রহিমার শরীরে অক্সিজেনের মাত্রা ৫৫-৬০ ওঠানামা করছিল। কেন্দ্রীয় অক্সিজেন ও হাই ফ্লো ন্যাজাল ক্যানুলায় অক্সিজেন দেওয়া হচ্ছিল তাকে। অনেক চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনা ডেডিকেটেড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আকরামুজ্জামান মিন্টু জানান, করোনায় আক্রান্ত অন্তঃসত্ত্বাদের চিকিৎসা দেওয়া কঠিন। ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা হওয়ায় রহিমার অক্সিজেনসহ বিভিন্ন ধরনের ওষুধ চলছিল। এছাড়া তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। আমরা অনেক চেষ্টা করেও বাচ্চা ও মাকে বাঁচাতে পারিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status