ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
মা আমাকে মাফ করে দিও
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 29 July, 2021, 5:49 PM

মা আমাকে মাফ করে দিও

মা আমাকে মাফ করে দিও

রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে রাকিব হোসেন (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে মতিঝিল থানা পুলিশ রাকিবের মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত রাকিবের বাড়ি পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার বড় হারজী গ্রামে। তিনি পরিবার সাথে কেরানীগঞ্জ চুনকুটিয়া এলাকার চৌধুরীপাড়ায় থাকতেন এবং ঢাকার চকবাজারের ইসলামপুরে একটি কাপড়ের দোকানে কাজ করতেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, গত ২৬ জুলাই দুপুর দুইটার দিকে ফকিরাপুল এলাকার নিউ মিতালী আবাসিক হোটেলের ৪০৪ নম্বর রুমে ওঠেন রাকিব। এর পর থেকেই ওই হোটেলে অবস্থান করছিলেন তিনি। কিন্তু গতকাল (বুধবার) সকাল ৯টার পর থেকে সে হোটেলের রুমের বাইরে বের হয়নি। এ জন্য আজ (বুধবার) সকাল ৮টার দিকে হোটেল বয় তার রুমে নক করে। অনেকক্ষণ চেষ্টা করেও কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

রাকিবের বাবা মো. হিমু জানান, ২০/২৫ দিন আগে রাকিব গ্রামের বাড়ি পিরোজপুরে যায়। ঈদের দুইদিন পর সে গ্রাম থেকে ঢাকায় আসে। তবে ঢাকায় এসে কোথায় ছিল; তা বলতে পারি না। পরশু ফোন করে মায়ের কাছে ক্ষমা চায়, বলে—‘মা আমাকে মাফ করে দিও’। এরপর অনেক চেষ্টা করেও তার মুঠোফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। কোথাও খুঁজেও পাওয়া যাচ্ছিল না। সবশেষ আজ সকালে থানা পুলিশের মাধ্যমে আমরা তার লাশ উদ্ধারের খবর পাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status