ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
৫০ কেজি গাঁজাসহ এক পুলিশ সদস্য গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 29 July, 2021, 5:27 PM

৫০ কেজি গাঁজাসহ এক পুলিশ সদস্য গ্রেপ্তার

৫০ কেজি গাঁজাসহ এক পুলিশ সদস্য গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় ৫০ কেজি গাঁজাসহ পুলিশের এক কনস্টেবল ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে রায়পুরা পুলিশ। এসময় মাদক কারবারে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

বুধবার (২৮ জুলাই) রাতে রায়পুরা পৌর এলাকার কান্দাপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাদের। গ্রেপ্তারকৃত পুলিশ সদস্য সোহেল রানা (২৮) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার নায়ায়ণপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তিনি গাজীপুর হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে দায়িত্বরত।

গ্রেপ্তারকৃত অন্য সদস্যরা হলেন রায়পুরার হাটুভাঙ্গা গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩০), কুমিল্লার জেলার ব্রাহ্মণপাড়ার নারায়নপুর গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে মিজানুর রহমান ও কুমিল্লার উত্তর রামপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে সোহেল রানা (৩৮)। বিষয়টি নিশ্চিত করেন রায়পুরা থানার সেকেন্ড অফিসার এসআই দেব দুলাল।

পুলিশ জানায়, বুধবার (২৮ জুলাই) রাতে গোপন সংবাদে রায়পুরার কান্দাপাড়া গ্রামে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করে রায়পুরার আমিরগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জসহ সঙ্গীয় ফোর্স। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রায়পুরা থানার সেকেন্ড অফিসার এসআই দেব দুলাল আরটিভি নিউজকে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে সোহেল রানা নামে একজন পুলিশের সদস্য হিসেবে জানা গেছে। তিনি গাজীপুর হাইওয়ে থানায় কনস্টেবল পদে দায়িত্বরত। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status