ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন ট্রাম্পের জামাতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 29 July, 2021, 4:27 PM

রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন ট্রাম্পের জামাতা

রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন ট্রাম্পের জামাতা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা এবং জামাতা জারেড কুশনার রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন।

বুধবার তার ঘনিষ্ঠদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খুব শিগগিরই বিনিয়োগ প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছেন ইভাঙ্কা ট্রাম্পের স্বামী কুশনার।

ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে কুশনার কোম্পানিজের সাবেক প্রধান নির্বাহী জারেড কুশনার হোয়াইট হাউজে প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি অ্যাফিনিটি পার্টনারস নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান খোলার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। এর সদর দফতর হবে মিয়ামিতে।

ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে বিয়ে করা কুশনার তার নতুন প্রতিষ্ঠানের একটি কার্যালয় ইসরায়েলে খুলতে চান। এর মাধ্যমে তিনি ইসরায়েলের অর্থনীতির সঙ্গে ভারত, উত্তর আফ্রিকা এবং উপসাগরীয় এলাকার অর্থনীতির সংযোগড় ঘটাতে আঞ্চলিক বিনিয়োগ সমন্বয়ের পরিকল্পনা করছেন।

বিগত ছয় মাস ধরে মিয়ামিতে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন জারেড কুশনার। এই সময়ে নিজের হোয়াইট হাউজের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন তিনি। আশা করা হচ্ছে আগামী বছর বইটি প্রকাশ পাবে।

গত বছর সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরে মধ্যস্ততা করেন জারেড কুশনার। যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তি স্বাক্ষরেও ভূমিকা রাখেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status