ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
অভিমান করে হোটেলে গিয়ে আত্মহত্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 29 July, 2021, 5:21 PM

অভিমান করে হোটেলে গিয়ে আত্মহত্যা

অভিমান করে হোটেলে গিয়ে আত্মহত্যা

রাজধানীর মতিঝিলের ফকিরাপুল কাঁচাবাজার সংলগ্ন হোটেল নিউ মিতালীতে গলায় গামছা পেঁচিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। ওই যুবকের নাম রাকিব (২০)। তিনি পিরোজপুর জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ফকিরাপুলের কাঁচাবাজার সংলগ্ন হোটেল নিউ মিতালী আবাসিক হোটেলের চতুর্থ তলার ৪০৪ রুম থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, ওই হোটেলের লোকজনের কাছে জানতে পারি, গত ২৬ তারিখে ওই হোটেলে ওঠেন রাকিব। আজ ওই হোটেলের ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নিহতের চাচা নিজাম উদ্দিন জানান, রাকিব একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিল। সাত-আট দিন আগে বাড়ি থেকে রাগারাগি করে ঢাকায় চলে আসে। বাড়ি থেকে ফোন দিলেও সে ফোন ধরেনি। আমরা খবর পাই সে আত্মহত্যা করেছে। কী কারণে সে আত্মহত্যা করেছে এ বিষয়ে আমি কিছু বলতে পারি না। রাকিব পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড় হাজারি গ্রামের হিমু মিয়ার সন্তান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status