ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
১৮ বছরের কম বয়সীদের জন্য নতুন নিয়ম চালু ফেসবুকের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 29 July, 2021, 1:59 PM

১৮ বছরের কম বয়সীদের জন্য নতুন নিয়ম চালু ফেসবুকের

১৮ বছরের কম বয়সীদের জন্য নতুন নিয়ম চালু ফেসবুকের

অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের টাইমলাইনে তাদের নিজস্ব আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক


১৮ বছরের কম বয়সীদের জন্য বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করতে গত বছরের সেপ্টেম্বরে গুগল, অ্যামাজন, অ্যাপল, ফেসবুক এবং মাইক্রোসফটের মতো জায়ান্টগুলোকে আহ্বান জানানো হয়েছিল। এই আহ্বানে সাড়া দিয়ে অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের টাইমলাইনে তাদের নিজস্ব আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক। গত ২৭ জুলাই এ ঘোষণা দেয় ফেসবুক কর্তৃপক্ষ।

রয়টার্সের প্রতিবেদনের তথ্য মতে,  বিজ্ঞাপনদাতারা ব্যবহারকারীর বয়স, লিঙ্গ এবং ফেসবুক ব্যবহারের পর্যবেক্ষণের সঙ্গে সঙ্গে ম্যাসেঞ্জার এবং তার ফটো-শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে অবস্থান অনুসারে অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের টার্গেট করতে পারবেন না।
ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, বিজ্ঞাপন বন্ধ করা হলেও ব্যবহারকারীর ডেটাতে কোনো পরিবর্তন হবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status