ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
স্ত্রীকে দেওয়া সেই ভিডিও কলের জন্য এখন টাকা পাচ্ছেন মেসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 29 July, 2021, 2:00 PM

স্ত্রীকে দেওয়া সেই ভিডিও কলের জন্য এখন টাকা পাচ্ছেন মেসি

স্ত্রীকে দেওয়া সেই ভিডিও কলের জন্য এখন টাকা পাচ্ছেন মেসি

সম্প্রতি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। শিরোপা জয়ের পর মাঠে বসেই স্ত্রী ও সন্তানদের সঙ্গে ভিডিও কলে আনন্দ ভাগাভাগি করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সেই ভিডিও কলের মুহূর্তটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে মেসি মাত্র একদিন আগে সেই ভিডিও তার নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সঙ্গে দিয়েছেন আবেগঘন ক্যাপশন।
মেসি লিখেছেন, “কি বিশেষ এক মুহূর্ত! এই মুহূর্তটা ফাইনালের ঠিক পরেই ছিল। যখন আমি হোয়াটঅ্যাপ কলে পরিবারের সঙ্গে কোপা আমেরিকা জয়ের আনন্দ উদযাপন করছিলাম। এরই মধ্যে যা ১৩ মিলিয়ন ভিউ পেরিয়েছে।

এই পোস্টটি মেসি ও হোয়াটসঅ্যাপের সঙ্গে চুক্তির অংশ। অর্থাৎ স্ত্রী-সন্তানকে দেওয়া সেই ভিডিও কলের জন্যও এখন টাকা পাচ্ছেন মেসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status