ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
টুইটার ফলোয়ারে রাজনীতিবিদদের মধ্যে সবার ওপরে নরেন্দ্র মোদী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 29 July, 2021, 11:05 AM

টুইটার ফলোয়ারে রাজনীতিবিদদের মধ্যে সবার ওপরে নরেন্দ্র মোদী

টুইটার ফলোয়ারে রাজনীতিবিদদের মধ্যে সবার ওপরে নরেন্দ্র মোদী

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুসারীর সংখ্যা ৭ কোটি ছাড়িয়েছে। ভারতের প্রধানমন্ত্রী টুইটারে বেশ অ্যাকটিভ থাকেন।

এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলো করা হয় এমন রাজনৈতিক নেতাদের মধ্যে শীর্ষে পৌঁছে গেলেন মোদী। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থগিত হওয়ার পরই রাজনৈতিক নেতাদের তালিকায় শীর্ষে উঠে আসেন তিনি।
এর আগে এই তালিকায় শীর্ষে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্টের অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা ছিল ৮ কোটি ৮৭ লাখ। সে সময় ভারতের প্রধানমন্ত্রী দ্বিতীয় স্থানে ছিলেন। মোদীর ফলোয়ারের সংখ্যা ছিল তখন ৬ কোটি ৪৭ লাখ। এখন তা বেড়ে ৭ কোটি ছাড়ালো।  

গত বছর আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত টুইটার, ইউটিউব এবং গুগলের ট্রেন্ডিং তালিকাতেও সবচেয়ে ওপরে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status