ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
পুরুষাঙ্গে আটকে আংটি, অস্ত্রোপচার করতে ডাকা হল ফায়ার সার্ভিস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 July, 2021, 5:40 PM

পুরুষাঙ্গে আটকে আংটি, অস্ত্রোপচার করতে ডাকা হল ফায়ার সার্ভিস

পুরুষাঙ্গে আটকে আংটি, অস্ত্রোপচার করতে ডাকা হল ফায়ার সার্ভিস

যেকোনও বড় ধরনের আগুন লাগার ক্ষেত্রেই সাধারণত ডাক পড়ে দমকল কর্মীদের। কিন্তু হাসপাতালে অস্ত্রোপচারের সময় ডাকা হল দমকলের কর্মীদের! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সম্প্রতি ব্রিটেনে ঘটেছে এমনই ঘটনা। যেখানে অপারেশনের জন্য ডাকা দমকল কর্মীদের।

কিন্তু কেন ডাকতে হল দমকল কর্মীদের? জানা গিয়েছে, সম্প্রতি এক যুবক আজব অসুস্থতা নিয়ে ভরতি হন হাসপাতালে। দেখা যায়, তাঁর পুরুষাঙ্গে আটকে রয়েছে ধাতুর আংটি। কিছুতেই তা বের করা সম্ভব হচ্ছিল না। এরপরই ওয়েস্ট ইয়র্কশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের অন্তর্গত টেকনিক্যাল রেসকিউ সার্ভিসের আধিকারিকদের সাহায্য চান চিকিৎসকরা। তাঁরাই এসে যন্ত্র দিয়ে ওই আংটিটি কেটে বের করেন।

এই প্রসঙ্গে হাসপাতালের প্রাক্তন এক আধিকারিক জানান, “আমি জানি না ওই যুবক কেন এমন কাজ করলেন, তবে আমার যেটুকু মনে হয় পুরুষাঙ্গের দৃঢ়তা ধরে রাখতেই ওই কাণ্ড ঘটিয়েছে যুবকটি। এই ঘটনা খুবই বেদনাদায়ক। তবে এই আংটিটি দ্রুত বের না করতে পারলে, ওই যুবকের পুরুষাঙ্গে গ্যাংগ্রিন হওয়ার সম্ভাবনা ছিল। এই ধরনের কাজ কখনওই ধাতব আংটি দিয়ে করা উচিত নয়। প্রয়োজনে রবারের জিনিস ব্যবহার করা উচিত।” জানা গিয়েছে, ওই যুবককে গত ২২ জুলাই হাসপাতালে ভরতি করা হয়েছিল। তবে বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। তবে এই ঘটনা সামনে আসায় অনেকেই অবাক হয়েছেন। কেন এমন ওই কাণ্ড ঘটাল যুবক, সেই প্রশ্নও অনেকে তুলেছেন। তবে এই প্রথম নয়, এর আগে হংকংয়ের ৩৪ বছর বয়সি এক যুবকের সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। তাঁর জেনিটালসে আটকে গিয়েছিল ধাতব নাট। হিরে কাটার যন্ত্র দিয়ে সেটি কাটা হয়েছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status