ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
মর্মান্তিক মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ছবি তোলেন তিনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 July, 2021, 5:31 PM

মর্মান্তিক মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ছবি তোলেন তিনি

মর্মান্তিক মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ছবি তোলেন তিনি

ভারতের হিমাচল প্রদেশে পাহাড় ধসের কারণে ছুটে আসা পাথর খণ্ডের আঘাতে যে ৯ জন পর্যটক মারা গেছেন; তাদের মধ্যে আছেন জয়পুরের এক আয়ুর্বেদিক নারী চিকিৎসক। চিকিৎসক দীপা শর্মা মৃত্যুর কিছুক্ষণ আগে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করেছিলেন।

মর্মান্তিক মৃত্যুর আগ মুহূর্তে সেই টুইটে তিনি লিখেছিলেন, ‌‘ভারতের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, যেখানে বেসামরিকদের আসার অনুমতি নেই।’

হিমাচলে ঘুরতে যাওয়া ৩৪ বছর বয়সী দীপা শর্মার টুইটার ফিড মনোরম স্থানগুলোতে তোলা ছবিতে ভরা। রোববার স্থানীয় সময় ১২টা ৫৯ মিনিটে টুইট করেন তিনি। যেখানে হিমাচলের কিন্নর জেলার নাগাস্তি আইটিবিপি চেক পোস্টের সামনে হাসিমুখে ছবির জন্য পোজ দিতে দেখা যায় তাকে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সাঙ্গলা-চিটকুল সড়কের বাসতারি এলাকায় দুপুর ১টা ২৫ মিনিটের দিকে একাধিক ভূমিধসের ঘটনা ঘটে। যার কিছুক্ষণ আগে দীপা শর্মা তার ভ্রমণের ছবি টুইটারে দেন। এক টুইট বার্তায় তিনি বলেছিলেন, মা প্রকৃতি ছাড়া জীবন আর কিছুই নয়।

ভূমিধসের কারণে সেখানকার একটি সেতু ভেঙে নদীতে পড়ে যায় এবং বেশ কিছু যানবাহনের ক্ষয়ক্ষতি হয়। তরুণ এই চিকিৎসকের এমন মৃত্যুতে টুইটারে অনেকেই গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পাহাড়ের ওপর থেকে বিশালাকারের বেশ কয়েকটি পাথরখণ্ড বিচ্ছিন্ন হয়ে নিচের দিকে ধেয়ে আসছে। দ্রুতগতিতে নিচের দিকে ছুটতে থাকা এসব পাথরখণ্ড সেখানকার একটি সেতুতে আছড়ে পড়ে। ফলে সেতুটির একাংশ নদীতে ভেঙে পড়ে।

এই দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।দেশটির প্রধানমন্ত্রীর জাতীয় দুর্যোগ তহবিল থেকে নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ এবং আহত দুই জনের পরিবারকে ৫০ হাজার রুপি করে সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status