ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
লকডাউনে গাঁজা আনার জন্য ভাড়া কর‌লেন হে‌লিকপ্টার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 July, 2021, 1:15 PM

লকডাউনে গাঁজা আনার জন্য ভাড়া কর‌লেন হে‌লিকপ্টার

লকডাউনে গাঁজা আনার জন্য ভাড়া কর‌লেন হে‌লিকপ্টার

সব মানুষেরই প্রিয় কিছু খাবার থাকে। আর এই প্রিয় খাবারটি খেতে ইচ্ছা করলে বাড়িতে তৈরি করে খায়। আবার কেউ অনলাইনে অর্ডার করে। কিন্তু কখনো কি শুনেছের, জনপ্রিয় খাবার বাসার আনার জন্য হেলিকপ্টার ভাড়া করতে? হ্যাঁ, তেমনটাই করেছেন এক ব্যক্তি। মালয়েশিয়ার ইপোহ থেকে বিখ্যাত ‘নাসি গাঁজা’ খাবার কুয়ালালামপুরে আনার জন্য হেলিকপ্টার ভাড়া করেন ওই ব্যক্তি। এ ঘটনায় তদন্ত করছে দেশটির পুলিশ।

এই মহামারির সময় মালয়েশিয়ায় এখন মুভমেন্ট কন্ট্রোল অর্ডার জারি রয়েছে। তবে ওই ব্যক্তির এমন কাণ্ডে সেই অর্ডার ভঙ্গ হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পেরাক পুলিশ প্রধান মিওয়র ফরিদালাথারাস বলেন, হেলিকপ্টারের মালিক প্রতিষ্ঠানের বিরুদ্ধেও তদন্ত করা হবে।

তিনি বলেন, আন্তঃপ্রদেশ বা আন্তঃজেলা ভ্রমণের ক্ষেত্রে নিয়ম ভঙ্গ হয়েছে কিনা তা ওই ব্যক্তি এবং কোম্পানিটির বিরুদ্ধে খতিয়ে দেখা হবে। প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অব ইনফেকশাস ডিজিজেস অ্যাক্টের অধীনে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে।

এর আগে ৩৬ প্যাকেট নাসি গাঁজা নিতে পেদাং ইপোহয় একটি হেলিকপ্টার অবতরণ করে। কুয়ালালামপুরের একজন ক্রেতা ওই খাবার অর্ডার করেছিলেন। ফরিদালাথারাস বলেন, ওই হেলিকপ্টারটির কেবল সুলতান আজলান শাহ এয়ারপোর্টে নামার অনুমতি ছিল। তবে সেটা পাদাং ইপোহতে অবতরণ করে খাবার সংগ্রহ করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status