ভয়ঙ্কর মামালাবাজ, গিনেজ বুকে না জানিয়ে নাম উঠায় কতৃপক্ষের বিরুদ্ধেও মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 July, 2021, 1:11 PM
ভয়ঙ্কর মামালাবাজ, গিনেজ বুকে না জানিয়ে নাম উঠায় কতৃপক্ষের বিরুদ্ধেও মামলা
জোনাথন লি রিচেস। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ২৭ ডিসেম্বর ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন তিনি। অন্য সবার মতো তিনি মোটেও না। কেননা আপনি যাই করবেন না কেনো তাতেই আপনাকে মামলা ঠুকে দিবে। আর এ কারণেই তাকে সবাই ভয়ানক মামলাবাজ নামেই চিনে।
জোনাথন লি জীবনে প্রথম মামলা করেছিল নিজের মায়ের বিরুদ্ধে। তখন তার বয়স ছিলো মাত্র ১০ বছর। অভিযোগ ছিলো তার মা তাকে যতটা যত্ন করার কথা ততোটা নেই নি। এখন পর্যস্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সে আড়াই হাজারেরও অধিক মামলা করেছে।
তিনি যুক্তরাষ্ট্রের ফেডারেল জেলা আদালতে ২৬০০ টিরও বেশি মামলা দায়ের করেছেন। যার মধ্যে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে। তার মামলা মোকদ্দমা থেকে বাদ যায়নি বিখ্যাত জনেরাও।
আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ ডব্লু বুশ, আমেরিকার প্রাক্তন অ্যাটর্নি জেনারেল জেনেট রেনো, মার্থা স্টুয়ার্ট, ন্যাসকারের চালক জেফ গর্ডন, আটলান্টা ফ্যালকনসের প্রাক্তন কোয়ার্টারব্যাক মাইকেল ভিক, মাইক্রোসফট এর জনক স্টিভ জবস, খ্যাতিমান ব্লগার পেরেজ হিলটন, সোমালি জলদস্যু, পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সসহ আরো অনেকেই তার মামলার আসামীর তালিকায় ছিলেন।
এখানেই শেষ নয় বিশ্বের সবচেয়ে বেশি মামলাবাজ হিসেবে গিনেস বুকে তার নাম উঠেছে। মজার বিষয় হলো এতে সে খুশি না হয়ে বরং কেন তাকে না জানিয়ে গিনেস বুকে নাম লেখা হলো এই অভিযোগে গিনেস বুক কর্তৃপক্ষের বিরুদ্ধেই মামলা করে দিয়েছে।
এতেই বুঝা যায় কি পরিমাণ মামলাবাজ জোনাথন লি রিচেস। যদি জানতে পারে তাকে নিয়ে এমন সংবাদ করা হয়েছে তাহলে সংবাদ লেখকের বিরুদ্ধে মামলা করলে আশ্চার্য হওয়ারও কিছু নেই।