ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 July, 2021, 12:07 PM

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বোরহান উদ্দিন মানিক নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

শনিবার  দুপুরে দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের ইরমেলোর পার্শ্ববর্তী শহর আমাসপোর্ট এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন মানিক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে । তিনি ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় যান।

আমাসপোর্ট এলাকায় বসবাসকারী বাংলাদেশি নাগরিক রাজিব ভূঁইয়া জানান, দুপুর ২টার দিকে প্রচণ্ড শীতের তীব্রতায় মানিক দোকানের সামনে রোদে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাত মানিককে ছুরি দিয়ে জিম্মি করে দোকানে ঢোকে। ডাকাতি করার সময় মানিককে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে করে তারা। অন্য বাংলাদেশিরা খবর পেয়ে তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত তিন কৃষ্ণাঙ্গকে পুলিশ আটক করেছে।

তিনি আরো বলেন, মানিক কয়েক মাস ধরে দেশে যাওয়ার জন্য দোকান বিক্রি করতে চাইছিলেন। কিন্তু তিনি দোকান বিক্রি করতে পারেননি। তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 
বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল বলেন, মানিকের মৃত্যুর খবর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাড়িতে পৌঁছলে বোরহানের বৃদ্ধা মা, স্ত্রী ও ছেলে-মেয়ে কান্নায় ভেঙে পড়েন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status