ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সরল মনে খোলামেলা ছবি তুলতে দিলো তরুণী, ফটোগ্রাফারের ব্ল্যাকমেইল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 July, 2021, 12:09 PM

সরল মনে খোলামেলা ছবি তুলতে দিলো তরুণী, ফটোগ্রাফারের ব্ল্যাকমেইল

সরল মনে খোলামেলা ছবি তুলতে দিলো তরুণী, ফটোগ্রাফারের ব্ল্যাকমেইল

তরুণীর খোলামেলা ছবি তোল‌ার পর ব্ল্যাকমেইল করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের ম‌ধ্যে একজন ফটোগ্রাফার, আরেকজন মেকআপম্যান।

পশ্চিমবঙ্গের বিনানগরে এমন ঘটনা ঘটেছে। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ জানিয়েছে, প্রতাপ ঘোষ ও জয়শ্রী মিশ্র নামে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

তরুণীর দাবি, ফেসবুকে তার সঙ্গে যোগাযোগ করে ফটোশুটের প্রস্তাব দেন অভিযুক্ত প্রতাপ ঘোষ। কী ধরণের ছবি তোলা হবে তা ইনবক্সে পাঠানোও হয়। এতে সরল মনে রাজি হয়ে যান ওই তরুণী।

গত ২০ মার্চ বিধাননগর সেন্ট্রাল পার্কে তরুণীর ছবি তোলেন প্রতাপ। প্রথমে সব কিছু ঠিক থাকলেও কিছুক্ষণ পর তাকে পানীয় খাইয়ে ‘খোলামেল‌া’ ছবি তুলতে অনুরোধ করেন ফটোগ্রাফার। রাজিও হয়ে যান ওই তরুণী।

হঠাৎ ওই তরুণী জানতে পারেন তার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। এর পর প্রতাপ ঘোষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ছবিগুলো মুছে ফেলতে অনুরোধ কর‌লে ৩ লাখ টাকা দাবি করেন প্রতাপ। এর পর বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তরুণী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status