ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
উঠানে গল্প করতে করতে হঠাৎ মৃত্যু মামা-ভাগনে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 26 July, 2021, 12:06 PM

উঠানে গল্প করতে করতে হঠাৎ মৃত্যু মামা-ভাগনে

উঠানে গল্প করতে করতে হঠাৎ মৃত্যু মামা-ভাগনে

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউপির ধানুড়া ভিটাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই সঙ্গে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর দেড় টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ভিটাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে আব্দুর সাত্তার ও একই গ্রামের সাঈদ আলীর ছেলে মকবুল হোসেন। মকবুল মামার বাড়িতে বেড়াতে এসেছিল। এ সময় মামার সঙ্গে গল্প আছে বলে উঠানে দুজনই বৈদ্যুতিক তার ধরে দাঁড়িয়ে গল্প করতে গিয়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আয়ূব আলী জানান, মামা সাত্তারের বাড়ির পাশেই ভাগনে মকবুল হোসেনের বাড়ি। দুপুরে মামার সঙ্গে কথা বলতে তার বাড়িতে যান। উঠান দিয়ে বিদ্যুতের নরমাল তার রান্না ঘরের সঙ্গে সংযোগ ছিল। উঠানে দাঁড়িয়ে থেকে মামা-ভাগনে গল্প করার সময় ছিদ্র তার তাদের হাত স্পর্শ করলে দুইজন বিদ্যুতায়িত হয়। পরে এলাকাবাসী ও আত্বীয় স্বজন তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী আহম্মদপুর রাহেলা ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মামা-ভাগনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status