ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
অন্তঃসত্ত্বা নারীকে কাঁধে নিয়ে ৮ কিলোমিটার হাঁটল গ্রামবাসী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 25 July, 2021, 4:41 PM

অন্তঃসত্ত্বা নারীকে কাঁধে নিয়ে ৮ কিলোমিটার হাঁটল গ্রামবাসী

অন্তঃসত্ত্বা নারীকে কাঁধে নিয়ে ৮ কিলোমিটার হাঁটল গ্রামবাসী

বাঁশের সঙ্গে চাদর বেঁধে অন্তঃসত্ত্বা নারীকে কাঁধে নিয়ে ৮ কিলোমিটার হাঁটল গ্রামবাসী। ভারতের মধ্য প্রদেশের রাজপুরা গ্রামে গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, উঁচু-নিচু কর্দমাক্ত রাস্তা কোদালের সাহায্যে সমান করে বাঁশের সঙ্গে চাদর বেঁধে সেই নারীকে কাঁধে নিয়ে ছুটছেন কয়েকজন।

দেখে মনে হতে পারে দুইশ বছর আগের কোনো ঘটনা। কিংবা কোন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের চিত্র। কিন্তু না, ভারতের মধ্য প্রদেশের রাজপুরা গ্রামে এই ঘটনা ঘটেছে।

ওই গ্রামের সুনিতা নামে তরুণীর প্রসব যন্ত্রণা ওঠে। ওই গ্রামের যোগাযোগ ব্যবস্থা এতোটাই নাজুক যে সেখানে কোনো যানবাহন চলে না। পাশের গ্রাম থেকে চড়া যায় যানবাহনে। বাধ্য হয়ে সুনিতার পরিবার গ্রামবাসীদের সহায়তায় কাঁধে করে পাশের রানি কাজল গ্রামের দিকে ছোটেন।

আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে রানি কাজলে পৌঁছানোর পর সেখানে অপেক্ষমান অ্যাম্বুলেন্সে তুলে দেন সুনিতাকে। ওই অ্যাম্বুলেন্সে করে ২০ কিলোমিটার দূরের হাসপাতালে পৌঁছান সুনিতা।

শুক্রবার হাসপাতালে সন্তান প্রসব করেন সুনিতা। মা আর শিশু দুজনই সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রাজপুরা গ্রাম থেকে নিকটস্থ হাসপাতালের দূরত্ব ২৮ কিলোমিটার। তার মধ্যে আট কিলোমিটার রাস্তা মাটির তৈরি। বছরের বেশিরভাগ সময় সেখানে কোনো যানবাহন চলাচল করতে পারে না। ওই গ্রামে কেউ অসুস্থ হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন ধরেই রাস্তার জন্য গ্রামের বাসিন্দারা আবেদন জানিয়ে আসছেন বলে জানা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status