ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
মাঝরাতে নির্জনে নিয়ে প্রবাসীর স্ত্রীর সর্বনাশ করল তিন যুবক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 25 July, 2021, 4:43 PM

মাঝরাতে নির্জনে নিয়ে প্রবাসীর স্ত্রীর সর্বনাশ করল তিন যুবক

মাঝরাতে নির্জনে নিয়ে প্রবাসীর স্ত্রীর সর্বনাশ করল তিন যুবক

নেত্রকোনায় মুখে গামছা বেঁধে ২৬ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে নেত্রকোনা সদর উপজেলার কয়রাটী গ্রামে নিজ বাড়ি থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়। এর আগে ২৬ জুন সাইফুলসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ। গ্রেফতার সাইফুল কয়রাটী গ্রামের মিরাজ খাঁর ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর স্বামী বিদেশে রয়েছেন। বাড়িতে তিনি একাই থাকেন। এ সুযোগে তাকে উত্ত্যক্ত করছিলেন নয়ন মিয়া, সাইফুল ইসলাম ও আবদুল হাই। ২৪ জুন মাঝরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে ওই গৃহবধূর মুখে গামছা বেঁধে তুলে নিয়ে যান তারা। এরপর নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করেন।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাখের আহমেদ বলেন, সাইফুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status