ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ টিকা আসছে কাল, পাবেন যারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 23 July, 2021, 12:45 PM

অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ টিকা আসছে কাল, পাবেন যারা

অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ টিকা আসছে কাল, পাবেন যারা

করোনাভাইরাস প্রতিরোধী টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে আগামীকাল শনিবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ডোজ টিকা দেশে আসছে।

শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিঠির বরাতে আমরা জানতে পেরেছি জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ডোজ টিকা শনিবার দেশে আসবে। তবে কখন কোন ফ্লাইটে টিকাগুলো আসবে, এটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোবেদ আমিন বলেন, যাদের আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে, তারা এ টিকার দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হবে। আশা করছি শিগগিরই আমরা টিকা কার্যক্রম শুরু করতে পারব।

প্রসঙ্গত, অক্সফোর্ডের টিকা রেফ্রিজারেটরের সাধারণ তাপমাত্রাতেই সংরক্ষণ করা যায়। ফলে বিশ্বের যে কোনো প্রান্তে এ টিকা পৌঁছানো তুলনামূলক সহজ।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status