ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ে করতে ২০০ তরুণ-তরুণীকে সাড়ে ৮ কোটি টাকা দিলেন সালমান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 19 July, 2021, 2:02 PM

বিয়ে করতে ২০০ তরুণ-তরুণীকে সাড়ে ৮ কোটি টাকা দিলেন সালমান

বিয়ে করতে ২০০ তরুণ-তরুণীকে সাড়ে ৮ কোটি টাকা দিলেন সালমান

বিয়ের তহবিল হিসেবে ২০০ তরুণ-তরুণীকে প্রায় সাড়ে আট কোটি টাকা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এতিম এবং শারীরিকভাবে অক্ষম মানুষদের বিশেষ পরিস্থিতিতে নিজস্ব তহবিল থেকে এই অর্থ দিয়েছেন সালমান।

সালমান গত কয়েক বছর ধরে সৌদি আরবে নানা ধরনের পরিবর্তন আনার চেষ্টা করে আলোচনায় এসেছেন।  নারী অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলেও সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে তার নাম আসায় বিপাকে পড়েন।

এর আগে ২০১৯ সালে সালমান একইভাবে ৫২০ মিলিয়ন সৌদি রিয়াল দান করেন।  সেবার দেশজুড়ে ২৬ হাজার মানুষকে তহবিলের আওতায় রাখেন তিনি।

পিছিয়ে পড়া ওই মানুষেরা অর্থনৈতিক সচেতনতা বিষয়ক কোর্স করারও সুযোগ পান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status