ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ফতুল্লায় পৃথক স্থানে যুবক ও তরুণী লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 19 July, 2021, 2:01 PM

ফতুল্লায় পৃথক স্থানে যুবক ও তরুণী লাশ উদ্ধার

ফতুল্লায় পৃথক স্থানে যুবক ও তরুণী লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক স্থান থেকে যুবক ও তরুণীর দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে ফতুল্লার ভুইগড় সর্দার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় রীনা (২২) ও কায়েমপুর ফকির নিটওয়্যারের সামনের খাল থেকে ৩০ বছর বয়সি এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে দুটি লাশই ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে রীনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ৬ মাস আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে তিনি নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন বলে ওসি জানান।

রীনা শেরপুর জেলার নকলা থানার মোমিনাকান্দা গ্রামের ফারুক মিয়ার মেয়ে। বাবা মায়ের সঙ্গে তিনি ভুইগড় সর্দার বাড়িতে ভাড়া থাকেন। তার ৫ বছর বয়সি কন্যা সন্তান আছে।

ওসি আরও জানান, অজ্ঞাত পরিচয় ৩০ বছর বয়সি এক যুবক কায়েমপুর এলাকায় ফকির নিটওয়্যার লিমিটেডের ৩নং গেটসংলগ্ন খালের পানিতে পড়ে মারা গেছেন।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে আশঙ্কাজনক অবস্থায় যুবককে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status