ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
অলিম্পিকের পর সানিয়া কি অবসর নেবেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 19 July, 2021, 2:00 PM

অলিম্পিকের পর সানিয়া কি অবসর নেবেন?

অলিম্পিকের পর সানিয়া কি অবসর নেবেন?

আগামী ২৩ জুলাই থেকে জাপানে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক গেমস। ভারতীয় নারী খেলোয়াড় হিসেবে চতুর্থবার অলিম্পিক গেমসে অংশ নিতে যাচ্ছেন সানিয়া মির্জা।

গেমস শুরুর আগেই ৩৪ বছর বয়সি এ তারকার অবসর নিয়ে গুঞ্জন রটেছে।

অনেকেই বলাবলি করছেন— অলিম্পিকের পর ভারতীয় তারকা সানিয়া মির্জা কি টেনিসকে বিদায় বলবেন?

এমন আলোচনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় সানিয়া জানিয়েছেন, এখনও টেনিসকে বিদায় জানানোর চিন্তাভাবনা করছেন না।

সানিয়া মির্জা বলেন, সত্যি কথা বলতে— আমার বয়স ৩৪ হয়ে গেছে। আমি জানি না আর কতদিন খেলতে পারব। আমি যখন রোজ সকালে ঘুম থেকে উঠে, এই ভাবনাটা কিন্তু আমাকে যন্ত্রণা দেয়। আমি জানি না, পরের দিনটাও আমি পাব কিনা। আমার তিনটি অস্ত্রোপচার হয়েছে, একটা সন্তান আছে। আমি টেনিস খেললে শতভাগ দিতে চাইব।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দলটির তারকা ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা আরও বলেন, অবসর নেওয়ার কোনো পরিকল্পনা আমার এখনও নেই। আমার শারীরিক ফিটনেস এখনও ঠিক আছে। আমি নিজে যেহেতু ফিট আছি, তাই আরও কিছু দিন খেলে যেতে চাই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status