ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
সুন্দর শরীর পেতে সার্জারি করতে হবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 July, 2021, 7:01 PM

সুন্দর শরীর পেতে সার্জারি করতে হবে

সুন্দর শরীর পেতে সার্জারি করতে হবে

সিনেমায় সুযোগ পেতে চাই সুন্দর শরীর। আর সুন্দর শরীর পেতে গেলে সার্জারি করতে হবে। এমন কথাই অডিশন দিতে গিয়ে শুনতে হয়েছিল রাধিকা মদনকে। সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন রাধিকা। দিল্লির বাসিন্দা রাধিকা ‘মেরি আশিকি তুমসে হি’ধারাবাহিকের মাধ্যমে মুম্বইয়ের গ্ল্যামার দুনিয়ায় সফর শুরু করেছিলেন। পরে সিরিয়াল থেকে বিরতি নিয়ে সিনেমার জগতে প্রবেশ করেন।

বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘পটাকা’ ছবিতে অভিনয় করে দর্শকের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছিলেন রাধিকা। প্রয়াত ইরফান খানের শেষ ছবি ‘আয়রেজিমিডিয়াম’-এও ছিলেন তিনি।

ইরফানের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। নিজের সাক্ষাৎকারে রাধিকা জানান, খুব কম বয়সে গ্ল্যামার জগতে প্রবেশ করেছিলেন তিনি। অডিশন দিয়েই সিরিয়ালে সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেই সময় এতটাই পরিশ্রম হত যে ভাল করে ঘুমোতেও পারতেন না। রাধিকার ওজনও বেড়ে গিয়েছিল। তখন শুনেছিলেন তার বদলে অন্য কাউকে সিরিয়ালের নায়িকা হিসেবে নেওয়া হবে। চরিত্র খোয়ানোর ভয়ে বেশ কিছুটা ওজনও কমিয়েছিলেন নায়িকা। এরপরই সিরিয়ালের জগৎ ছেড়ে সিনেমায় আসার সিদ্ধান্ত নিয়েছিলেন।

বহু অডিশন দিয়েছিলেন বলে জানান রাধিকা। সেই সময়ই একটি অডিশনে তাকে বলা হয়েছিল সুন্দর শরীরের জন্য সার্জারি করতেই হবে। কিন্তু তাতে ভেঙে পড়েননি বলেই জানান রাধিকা। ভাল চরিত্র পেতে কোনও কম্প্রোমাইজ তিনি করতে রাজি ছিলেন না। এর জন্য রোল পেতে বেশ দেরিও হয়েছিল। কিন্তু অডিশন দেওয়ার মধ্যেই আনন্দ খুঁজে নিতেন বলে জানান রাধিকা। অভিনেত্রীর মতে, গন্তব্যে পৌঁছানোর থেকেও বেশি প্রয়োজন তাতে পৌঁছানোর রাস্তা দিয়ে চলাটা উপভোগ করা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status