|
বন্ধুদের সাথে ফ্রি ফায়ার গেমে হেরে যুবকের আত্মহত্যা
মাহাফুজুল ইসলাম আসাদ: চিরিরবন্দর (দিনাজপুর)
|
![]() বন্ধুদের সাথে ফ্রি ফায়ার গেমে হেরে যুবকের আত্মহত্যা স্থানীয়রা জানান, মিঠু দীঘদিন ধরেই ফ্রি ফায়ার গেমে আসক্ত। প্রায় সময়েই বন্ধুদের সাথে সে বাজি ধরে এই গেম খেলতো। গেমে হেরে গেলে তার মন খুব খারাপ থাকতো। এরি জের ধরে সে শনিবার দিবাগত ভোররাতে গলায় ওড়না পেঁচিয়ে তার নিজের ঘরেই আত্মহত্যা করে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
