ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
হিজড়াদের কোরবানির গরু উপহার দিলেন সাংসদ মোজাফফর
শফিকুল ইসলাম শফিক: জামালপুর
প্রকাশ: Sunday, 18 July, 2021, 6:32 PM

হিজড়াদের কোরবানির গরু উপহার দিলেন সাংসদ মোজাফফর

হিজড়াদের কোরবানির গরু উপহার দিলেন সাংসদ মোজাফফর

জামালপুরে তৃতীয় লিঙ্গদের (হিজড়া) কোরবানির জন্য গরু উপহার দিয়েছেন জামালপুর সদরের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইন্জিনিয়ার মোজাফ্ফর হোসেন। রবিবার সকালে জামালপুর শহরের বজ্রাপুরে হিজড়াদের সংগঠন সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা অফিসে এমপি পক্ষে হিজড়া সভাপতি আরিফা ইয়াছমিন ময়ূরীর কাছে গরু হস্তান্তর করেন জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম মোহসীনুজ্জামান মোহসীন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও এমপি ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম। পবিত্র ঈদউল আযহার আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের এ ঈদ উপহার দেয়া হয়েছে বলে জানান এমপির ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম । 

এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে সচেতন থেকে ঈদ উৎসব পালনের অনুরোধ জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status