ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল স্বাভাবিক
এম কবির, টাঙ্গাইল
প্রকাশ: Sunday, 18 July, 2021, 6:35 PM

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার ভোর থেকে এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় পর বেলা ১১টার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক গতিতে চলাচলা করছে। তবে আগামী সময়ে গাড়ীর চাপ বাড়লে মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন হাইওয়ে পুলিশ। এদিকে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে ৩২ হাজার ৭১৩টি যানবাহন পারাপার হয়েছে। 

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের এসব যানবাহন পারাপার হয়। এর ফলে টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫৬০ টাকা।  না গেছে, ঈদুল আজহাকে সামনে রেখে লকডাউন শিথিল করায় বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। এ অবস্থায় মহাসড়কে গণপরিবহনের চাপ বাড়ায় গত কয়েকদিন ধরে ভোররাত থেকেই ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট সৃষ্টি হচ্ছে। অতিরিক্ত যানবাহনের চাপে রবিবার ভোর থেকেই মহাসড়কের ১৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। 


এতে ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। এছাড়াও উত্তরবঙ্গ থেকে কোরবানির পশু ঢাকায় নিতে গিয়েও ভোগান্তিতে পড়ছেন খামারি ও ব্যবসায়ীরা। দীর্ঘ সময় পর দুপুর থেকে মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে। কালিহাতীর এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, রবিবার ভোর থেকে মহাসড়কের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত যানবাহনের ধীরগতি ছিল। তবে এখন স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। কোথাও কোন জট নেই।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status