ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩০ আগস্ট ২০২৬ ১৫ ভাদ্র ১৪৩৩
করোনার মধ্যে নতুন আতঙ্ক, যুক্তরাষ্ট্রে ফের ‘মাঙ্কিপক্স’-এর সংক্রমণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 July, 2021, 4:44 PM

করোনার মধ্যে নতুন আতঙ্ক, যুক্তরাষ্ট্রে ফের ‘মাঙ্কিপক্স’-এর সংক্রমণ

করোনার মধ্যে নতুন আতঙ্ক, যুক্তরাষ্ট্রে ফের ‘মাঙ্কিপক্স’-এর সংক্রমণ

মহামারী করোনার দ্বিতীয় ঢেউ সামলে তৃতীয় আঘাতের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ‘মাঙ্কিপক্স’ সংক্রমণ। প্রায় ২০ বছর পর যুক্তরাষ্ট্রে ফের ‘মাঙ্কিপক্স’ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, টেক্সাসের এক বাসিন্দার শরীরে এই ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। সম্প্রতি নাইজেরিয়া থেকে যিনি ফিরেছিলেন। বর্তমানে আক্রান্ত ব্যক্তিকে ডালাসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে বিমান বন্দর ও স্বাস্থ্য দফতরকেও সতর্ক করেছে দেশটির সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০০৩ সালে আমেরিকায় মাঙ্কিপক্স-এর প্রাদুর্ভাব দেখা যায়। সেসময় ৪৭ জন আক্রান্ত হয়েছিলেন এই ভাইরাসে। করোনার মতোই একটি ভাইরাসবাহিত রোগ মাঙ্কিপক্স। পশুদের শরীরে এই ভাইরাস থাকে এবং শ্বাসপ্রশ্বাসের মাধ্যমেই মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। এর থেকে বাঁচার উপায় মাস্ক পরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status