ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
সালিসের পর কথিত স্ত্রীর বাড়িতে যুবকের আত্মহত্যা
আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Monday, 12 July, 2021, 9:40 PM

সালিসের পর কথিত স্ত্রীর বাড়িতে যুবকের আত্মহত্যা

সালিসের পর কথিত স্ত্রীর বাড়িতে যুবকের আত্মহত্যা

সিরাজগঞ্জে কথিত স্ত্রীর বাড়ি থেকে আশরাফুল ইসলাম আশিক (৩২) নামে এক যুবকের মরদেহ ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জুলাই) দুপুর ২টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে রাত ২টা থেকে সারারাত স্থানীয় কিছু যুবক আশিককে ওই বাড়িতে আটকে রেখে চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠেছে।

পরে সকালে স্থানীয় সাইফুল ইসলাম, আব্দুল মান্নানসহ এলাকার কিছু মাতব্বর সালিস বৈঠকে তাদের বিয়ের কাগজ দেখতে চান। কাগজ দেখানো হলে সন্দেহ প্রকাশ করেন তারা। খবর পেয়ে সকাল ৮টার দিকে আশিকের মা এসে ছেলেকে চাইলেও তাকে ছেড়ে দেওয়া হয়নি। পরবর্তীতে পাঁচ মিনিটের ব্যাবধানে আশিক মারা গেছে তার মাকে জানানো হয়। পরে দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আশরাফুল ইসলাম আশিক সদর উপজেলার খামার পাইকোশা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। তিনি আগে একটি মসজিদে ইমামতি করতেন। বর্তমানে ভাড়ায় মোটরসাইকেল চালান বলে তার পরিবার নিশ্চিত করেছে। অন্যদিকে তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে এসে হত্যার অভিযোগ তুলেছেন তার মা।

নিহতের কথিত স্ত্রী বিউটি খাতুনের (৪০) সঙ্গে বলে কথা জানা গেছে, রাত ১টার দিকে তাদের বাড়িতে আসেন আশরাফুল ইসলাম আশিক। তখন স্থানীয় কাদেরের ছেলে হাবু (২৫), ওহাবের ছেলে হাবিব (২৫), বাবলুর ছেলে মোমিনসহ স্থানীয় কিছু যুবক সারারাত তাদের দুজনকে আটকে রাখেন। সকাল পর্যন্ত এভাবে আটকে রেখে হয়রানি ও চাঁদা দাবি করেন।

সকালে ৮টার পর স্থানীয় মাতব্বর সাইফুল ইসলাম (সাইফুল মেম্বার ), গোলাম মাস্টারসহ কয়েকজন এটা নিয়ে সালিস বসালে তাদের বিয়ের কাগজ চাওয়া হয়। কাগজ দেখালে সেটা সঠিক নয় বলে দাবি করা হয়। এ সময় তার মা ছেলেকে নিয়ে যেতে চাইলেও তাকে যেতে দেওয়া হয়নি। পরবর্তীতে অভিমানে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন আশিক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী  বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও বিউটি খাতুন, তার ছোট বোন বিথী খাতুন ও তাদের মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

ওসি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এটিকে হত্যা বলে দাবি করা হচ্ছে। তারা মামলা করলে সেই অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status