ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
মিয়ামি ভবনধস: একে একে বেরিয়ে আসছে মৃতদেহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 12 July, 2021, 2:45 PM

মিয়ামি ভবনধস: একে একে বেরিয়ে আসছে মৃতদেহ

মিয়ামি ভবনধস: একে একে বেরিয়ে আসছে মৃতদেহ

নিখোঁজদের উদ্ধারে রোববার সকাল থেকে মিয়ামির ধসে পড়া বহুতল ভবনে উদ্ধারকাজ শুরু করা হয়। ১৮ দিন ধরে চলা উদ্ধারকাজে রোববারও একের পর এক মৃতদেহ বের করে আনেন উদ্ধারকর্মীরা।

এক সংবাদ সম্মেলনে মিয়ামি কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত মৃতদের মধ্যে ৭১ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে কাজ চললেও ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধারের আশা নেই বললেই চলে।

উদ্ধারকাজের ১৮তম দিন চলছে। উদ্ধারকারীরা অনেক পরিশ্রম করছেন। এই ঘটনা মার্কিন ইতিহাসে আগে কখনো হয়নি। মৃতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত হয়েছে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের যে কোনো প্রয়োজনে আমরা পাশে থাকব।

গত ২৪ জুন সকালে ১২তলা ভবনটির বিশাল একটি অংশ ধসে পড়ে। ১৫৬ ইউনিটের ভবনটির বেশির ভাগ বাসিন্দা ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে মনে করছেন অনেকে।

এদিকে, ভবনধসের সঠিক কারণ জানা না গেলেও তদন্ত শুরু হয়েছে। এখন পর্যন্ত ৬টি মামলা দায়ের করেছে হতাহতদের স্বজনরা। এরই মধ্যে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ফ্লোরিডা কর্তৃপক্ষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status