ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
২০০ গাঁজার গাছসহ আওয়ামী লীগ নেতা আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 July, 2021, 2:38 PM

২০০ গাঁজার গাছসহ আওয়ামী লীগ নেতা আটক

২০০ গাঁজার গাছসহ আওয়ামী লীগ নেতা আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০০টি গাঁজার গাছসহ আতিক হাসান ওরফে ডেভিড সরকার (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। রোববার (১১ জুলাই) সন্ধ্যায় উল্লাপাড়া থানার সলপ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি উল্লাপাড়া থানার ভদ্রকোল পশ্চিমপাড়া গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে আতিক হাসান ওরফে ডেভিড সরকার (৪১)। তিনি পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মি. জন রানা সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রোববার (১১ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সলপ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে ওয়ালটন ফ্রিজের গোডাউনের পিছনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০টি গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী ডেভিড সরকারকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status