ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
বিয়ের দুই মাসেই অন্তঃসত্ত্বা, বেজায় খুশি নায়িকা অ্যাভলিন শর্মা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 12 July, 2021, 2:35 PM

বিয়ের দুই মাসেই অন্তঃসত্ত্বা, বেজায় খুশি নায়িকা অ্যাভলিন শর্মা

বিয়ের দুই মাসেই অন্তঃসত্ত্বা, বেজায় খুশি নায়িকা অ্যাভলিন শর্মা

বিয়ের দুই মাস না যেতেই অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দিলেন বলিউড অভিনেত্রী অ্যাভলিন শর্মা। গত ১৫ মে অ্যাভলিন অস্ট্রেলিয়াভিত্তিক ডেন্টাল সার্জন ডা. তুশান বিন্দিকে বিয়ে করেন।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবল এ তথ্য জানিয়েছে।

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ অভিনেত্রী ভারতের একটি শীর্ষ দৈনিককে জানিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়ায় খুব খুশি তিনি। উৎফুল্ল তুশানও। অ্যাভলিন এ খবরকে ‘সেরা উপহার’ হিসেবে বর্ণনা করেছেন।

অ্যাভলিন আরো জানিয়েছেন, তাদের সন্তান জন্ম নেবে অস্ট্রেলিয়ায়। এখন এ দম্পতি সেখানেই বসবাস করছেন।

অ্যাভলিন ও তুশানের প্রথম দেখা হয়েছিল ২০১৮ সালে। তাদের দেখা হয় দুজনের এক কমন ফ্রেন্ডের মাধ্যমে। ২০১৯ সালে এ যুগল বাগদান সারেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status