|
করোনা ও উপসর্গ নিয়ে রামেকে আরো ১৪ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() করোনা ও উপসর্গ নিয়ে রামেকে আরো ১৪ জনের মৃত্যু এদের মধ্যে করোনায় ছয়জন, চারজন করোনার উপসর্গ নিয়ে এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন আরও চারজন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় যে ১৪ জন মারা গেছেন এদের মধ্যে পাঁচজনের বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া নাটোরের চারজন, নওগাঁর দুজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং পাবনার একজন মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চারজন মারা গেছেন রামেক হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), ১ ও ২৫ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ৩, ৪, ১৫ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গেছেন রাজশাহীর দুজন, নওগাঁর একজন, নাটোরের একজন, এবং পাবনার একজন। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে নাটোরের দুজন, রাজশাহীর একজন এবং চাঁপাইনবাবগঞ্জের একজন রয়েছে। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় যে চারজন মারা গেছেন তাদের মধ্যে দুজন রাজশাহীর এবং একজন করে নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
