ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
খুলনার চার হাসপাতালে একদিনে ১৭ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 July, 2021, 10:59 AM

খুলনার চার হাসপাতালে একদিনে ১৭ জনের মৃত্যু

খুলনার চার হাসপাতালে একদিনে ১৭ জনের মৃত্যু

খুলনার চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ১২ জন ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।


খুলনা করোনা হাসপাতালে ১০ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।


করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচ ও উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। 


করোনায় মৃতরা হলেন- নগরীর নিরালার আবুল হোসেন, পাইকগাছার মহিউদ্দিন সরদার, খালিশপুরের আসমত শেখ, খালিশপুরের জাহিদ ও সোনাডাঙ্গার পলি।


জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন-খুলনা মহানগরীর মুন্সিপাড়ার শামসুন্নাহার, দৌলতপুরের রেলগেট এলাকার মো. আলী আকবর ও রূপসা আনন্দনগরের আজিজুর রহমান।


শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকাল পারসন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মহানগরীর আড়ংঘাটার আফসার আলী মারা গেছেন।


বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনা নগরীর টুটপাড়ার সালেহা বেগম, স্যার ইকবাল রোডের মুসতারী এবং বাগেরহাটের কচুয়ার শেখ জাফর আহম্মেদ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status