ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
আর্জেন্টিনার জয়ে মোটরসাইকেলে উল্লাস, মৃত্যু মেসি ভক্তের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 11 July, 2021, 8:46 PM

আর্জেন্টিনার জয়ে মোটরসাইকেলে উল্লাস, মৃত্যু মেসি ভক্তের

আর্জেন্টিনার জয়ে মোটরসাইকেলে উল্লাস, মৃত্যু মেসি ভক্তের

কোপা আমেরিকায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় রংপুরের পীরগঞ্জে এক মোটরসাইকেলে চারজন উঠে 'প্রীতি ফুটবল' খেলতে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই ইয়াছিন আলম (২৩) নামের এক যুবক নিহত হন। আহত হন বাকী তিনজন।

রোববার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কুমেদপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার আদর্শ কাশিমপুর গ্রামের চার যুবক ইয়াছিন আলম (২৩), সিফাত মিয়া (১৬), শরিফুল ইসলাম (২০) ও রাজ বাবু (১৭) আর্জেন্টিনা দলের সমর্থক। আজ ভোরে কোপা আমেরিকা ফুটবল খেলায় আর্জেন্টিনা এক গোলে বিজয়ী হয়ে কাপ নেয়। নিজেদের দল ফুটবল খেলায় জয়লাভ করায় মনের আনন্দে ওই চার যুবক বিকেলে কুমেদপুর কাদেরিয়া ফাজিল মাদরাসা মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ খেলার আয়োজন করে।

আর্জেন্টিনার সমর্থক চার যুবক মনের আনন্দে একটি মোটরসাইকেলে চেপে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মাদরাসা মাঠে আর্জেন্টিনা দলের হয়ে খেলার উদ্দেশে রওনা দেন। তাদের মোটরসাইকেলটি খেলার মাঠ থেকে মাত্র ৫০০ গজ দূরে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক ইয়াছিন আলম নিহত হন। মোটরসাইকেলের অপর তিন আরোহী মারাত্মক আহত হন। তাদের পীরগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা. আফরিন জাহান ইয়াছিন আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status