ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
প্রেমিকাকে লাগাতার ধর্ষণ ও বিক্রির চেষ্টা, গ্রেপ্তার প্রেমিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 11 July, 2021, 8:44 PM

প্রেমিকাকে লাগাতার ধর্ষণ ও বিক্রির চেষ্টা, গ্রেপ্তার প্রেমিক

প্রেমিকাকে লাগাতার ধর্ষণ ও বিক্রির চেষ্টা, গ্রেপ্তার প্রেমিক

নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ ও বিক্রির চেষ্টার অভিযোগে প্রেমিক মোশারফ গায়েনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। রোববার (১১ জুলাই) আদালতে তোলা হয় তাকে।

জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা নির্যাতিতা নাবালিকা। সপ্তম শ্রেণির ছাত্রী সে। হঠাৎ একদিন ভুল নম্বর থেকে ফোন গিয়েছিলো তার ফোনে। সেখান থেকেই পাশের গ্রামের বাসিন্দা মোশারফ গায়েনের সঙ্গে পরিচয় হয় তার। ধীরে ধীরে শুরু নিয়মিত কথা বলা। অল্পদিনের মধ্যেই প্রেমের সম্পর্কে আবদ্ধ হয় তারা।

নাবালিকা জানিয়েছে, সম্পর্ক চলাকালীন একাধিকবার প্রেমিকের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছে সে। অভিযোগ, বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণও করে মোশারফ। এমনকি নাবালিকা প্রেমিকাকে বিক্রির ছকও কষেছিলো সে। কোনো ভাবে তা টের পেয়ে গিয়েছিলো। এরপরই বু্দ্ধি করে পরিবারের সদস্যদের গোটা বিষয়টি খুলে বলে সে।

এরপরই নাবালিকাকে সঙ্গে নিয়ে গিয়ে মোশারফের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। শনিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার আদালতে তোলা হয়েছে তাকে।

নাবালিকাকে বিক্রির চেষ্টার ঘটনায় আর কে বা কারা জড়িত ছিলো, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status