ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
উত্তরায় নিজ ঘরে কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 11 July, 2021, 6:57 PM

উত্তরায় নিজ ঘরে কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ

উত্তরায় নিজ ঘরে কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ

রাজধানীতে সুবল পাল (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়ে। আজ রোববার উত্তরা ৩ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ১০ নম্বর বাড়ির নিচ তলা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে বাড়িটিতে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

সুবলের গ্রামের বাড়ি নেত্রকোণার পূর্বধলা উপজেলার লাটোনিয়া গ্রামে। তার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী জানান, সকালে চারতলা ওই বাড়ির নিচ তলায় নিজের কক্ষ থেকে সুবলের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাত ছিল। গত দেড় বছর যাবৎ সুবল ওই বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।

নিহতের ছেলে প্রান্ত পাল জানান, তারা সবাই গ্রামের বাড়ি থাকেন। ঢাকায় তার বাবা একাই থাকতেন। কে বা কারা তার বাবাকে হত্যা করেছে এ ব্যাপারে প্রান্ত কিছু জানাতে পারেননি। গ্রামের বাড়িতে মা ও দুই বোনের সঙ্গে বসবাস করেন তিনি।

বাড়ির মালিক হাসান ঈমাম জানান, ভোরে তিনি নামাজ পড়ে এসে সুবলের ঘরের দরজা খোলা দেখতে পেয়ে এগিয়ে যান। ভেতরে সুবলের হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তিনি। পরে সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status