ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
এবারের ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 11 July, 2021, 6:55 PM

এবারের ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

এবারের ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

বরাবরের মতো এবারের ঈদেও গান শোনাবেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এবারের একক সংগীতানুষ্ঠানের নাম ‘তোমাকে চাই’। প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে। এটিএন বাংলার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

করোনাভাইরাসের কারণে ঘরবন্দী দর্শকদের একঘেয়েমি কাটাতে মাহফুজুর রহমানের অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে এটিএন বাংলা কর্তৃপক্ষ প্রত্যাশা করছে।

এবারের অনুষ্ঠানে গান থাকছে মোট ১১টি। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। আর গানগুলোর কথা লিখেছেন মান্নান মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। অনুষ্ঠানে থাকা গানগুলোর শিরোনাম হলো ‘বাঁচতে পারবো না’, ‘তোমাকেই চাই’, ‘খুব বেশি ভালোবাসি’, ‘এ বুকে শুধু তুমি’, ‘কেন দূরে থাকো’, ‘খুব সহজে’, ‘ভাবি আমি যতবার’, ‘সুখের রঙ’, ‘তুমি আমার’, ‘ভেবেছিলে তুমি’ এবং ‘চাঁদ রুপসী’। এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

উল্লেখ্য, সংগীতের প্রতি দুর্বলতা থেকেই প্রতি বছর ঈদ আয়োজনে গান নিয়ে হাজির হন মাহফুজুর রহমান, যা শুরু হয় ২০১৬ সালের ঈদুল আজহা থেকে। ওই বছর গায়ক হিসেবে হাজির হয়ে হৈচৈ ফেলে দেন তিনি। এরপর থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status