ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ধর্ষণের হুমকি দিচ্ছে অভিনেত্রী ও তার মাকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 11 July, 2021, 6:33 PM

ধর্ষণের হুমকি দিচ্ছে অভিনেত্রী ও তার মাকে

ধর্ষণের হুমকি দিচ্ছে অভিনেত্রী ও তার মাকে

সাইবার সেলে অভিযোগ দায়ের পরও এক ব্যক্তি তাকে ও তার মাকে ধর্ষণের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন কলকাতার নায়িকা প্রত্যুষা পাল।

অভিনেত্রীর অভিযোগ, ২০২০ সালের শুরু থেকে তাকে ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে। গত এক বছর ধরে লালবাজারের সাইবার সেল দপ্তর থেকে বার বার ফিরে আসতে হয়েছে তাকে। তবে সম্প্রতি তার অভিযোগ গ্রহণ করা হয়েছে।

রোববার সকালে আনন্দবাজারকে জানান, অভিযোগ নিলেও এখনও কোনো তদন্ত শুরু হয়নি। অভিযোগ জমার পর একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এরপর থেকে সেই ব্যক্তি তাকে ধর্ষণের বর্ণনা দিয়ে মেসেজ করে চলেছেন ইনস্টাগ্রামে।

প্রত্যুষা জানিয়েছেন, ঘটনার সূত্রপাত গত বছরের শুরুর দিকে। নির্দিষ্ট একটি ব্যক্তিই তাকে মেসেজ করছেন নানা প্রোফাইল থেকে। একটা প্রোফাইল ব্লক করে দিলে অন্য প্রোফাইল খুলে তাকে প্রশ্ন করছে, ‘কী রে প্রোফাইল ব্লক করে দিলি কেন?’

চার-পাঁচ বার এই ঘটনার পুনরাবৃত্তি হতেই তিনি স্থানীয় সিঁথি থানার দ্বারস্থ হন। সেখান থেকে জানানো হয়, লালবাজার সাইবার সেলে গিয়ে অভিযোগ করতে হবে।

পরে নিজের মাকে লালবাজারে পাঠান। কিন্তু তারা তার মাকে ভালো করে বুঝিয়ে দেন যে, এমন ঘটনা খুব স্বাভাবিক। সমাজে পরিচিত মুখ হলে, খ্যাতি পেলে এ সব হবেই। মাথা না ঘামানোর উপদেশ দেয়া হয় মাকে। তার পরেও মাস যায়, সেই ব্যক্তির মেসেজ থামে না। চলতেই থাকে। এমনকি আমার মাকেও ধর্ষণ করবে বলে হুমকি দেয় সে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status