ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
১৬ লাখ কি.মি বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌর ঝড়!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 11 July, 2021, 6:30 PM

১৬ লাখ কি.মি বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌর ঝড়!

১৬ লাখ কি.মি বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌর ঝড়!

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী একটি সৌর ঝড়। প্রতি ঘণ্টায় ১.৬ মিলিয়ন কিলোমিটার বেগে এই ঝড় ধেয়ে আসছে।

আজ বা সোমবার এই ঝড় পৃথিবীর ওপর আছড়ে পড়বে বলে স্পেসওয়েদার ওয়েবসাইটের বরাতে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, সূর্যের বায়ুমণ্ডল থেকে এই ঝড়ের উৎপত্তি। উত্তর এবং দক্ষিণ মেরু থেকে এ ঝড় দেখা যাবে।

নাসার দাবি, এই দ্রুত গতির ঝড়ের কারণে স্যাটেলাইট সংকেত বিঘ্নিত হতে পারে। এতে করে জিপিএস ও মোবাইল সংকেতেও বিঘ্ন ঘটতে পারে।

গত মে মাসেই বিজ্ঞানীরা দাবি করেন, ঘুম থেকে জেগে উঠেছে সূর্য। সেই সময় কয়েক লাখ টন প্রচণ্ড গরম গ্যাস সূর্য থেকে ছড়িয়ে পড়ে।

সৌর ঝড়ের সময় সূর্য থেকে ছড়িয়ে পড়া গরম গ্যাসে ইলেকট্রিক চার্জযুক্ত গ্যাস রয়েছে। যেখান থেকে সৃষ্টি হয় চৌম্বকীয় তরঙ্গ। এর জেরে বিশ্বের বেতার, জিপিএসের ওপর প্রভাব পড়তে পারে বলে বিজ্ঞানীদের আশঙ্কা।

কিন্তু এর ফলে সরাসরি পৃথিবীতে কোনো প্রভাব সরাসরি পড়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status