ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
যুবকদের ভুলিয়ে-ভালিয়ে বাসায় নিতেন সুন্দরী রূপা, করতেন সর্বনাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 11 July, 2021, 12:37 PM

যুবকদের ভুলিয়ে-ভালিয়ে বাসায় নিতেন সুন্দরী রূপা, করতেন সর্বনাশ

যুবকদের ভুলিয়ে-ভালিয়ে বাসায় নিতেন সুন্দরী রূপা, করতেন সর্বনাশ

প্রথমে যুবকদের ভুলিয়ে-ভালিয়ে বাসায় নিতেন সুন্দরী রূপা। এরপর জিম্মি করে সম্মানহানির ভয় দেখিয়ে দাবি করতেন টাকা। এতেও কাজ না হলে দিতেন মামলার হুমকি। সুন্দরী রূপার ফাঁদে পড়ে সর্বনাশ হয়েছে অনেকের।

একইভাবে এক যুবককে ফাঁদে ফেলে টাকা আদায়ের চেষ্টা করছিল চক্রটি। খবর পেয়ে অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে আটক করেছে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশ। একই সঙ্গে ওই যুবককে উদ্ধার করা হয়।

আটকরা হলেন- পারভেজ হোসেন জুয়েল, মো. সাইদুল ইসলাম, আশরাফুল আলম ওরফে সাগর ও রহিমা আক্তার রুপা।

ওসি বলেন, আটক চারজন সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য। প্রথমে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন বয়সী মানুষকে বাসায় ডেকে নিতেন তাদের নারী সদস্য রূপা। এরপর জিম্মি করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে থানায় নেয়ার ভয় দেখিয়ে আদায় করতেন টাকা।

একই কায়দায় শুক্রবার এক যুবককে আটকে রেখে টাকা আদায়ের চেষ্টা করছিলেন তারা। একপর্যায়ে ওই যুবকের চিৎকারে আশপাশের লোকজন থানায় খবর দেন। পরে ভুক্তভোগী যুবককে উদ্ধার ও চক্রের চার সদস্যকে আটক করা হয়। মামলার পর শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status