ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 11 July, 2021, 12:39 PM

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। প্রত্যেক রোগীই ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৭৯ জন। এর মধ্যে একজন ঢাকার বাইরে।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য মিলেছে।

সরকারি তথ্যমতে, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৬৭৩ জন। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ৪৯৪ জন বাসায় ফিরেছেন। এ বছরে এখনো সরকারি বা বেসরকারিভাবে ডেঙ্গুতে মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে, আজ শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা মিলায় ২২টি মামলা করা হয়েছে। এসব মামলায় জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৫ লাখ টাকা। শনিবার ডিএসসিসির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে আটটি ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালনায় ছিলেন ডিএসসিসির ছয়জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও কর্পোরেশনের সম্পত্তি বিভাগের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status