ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
হেলমেট না পরায় পুলিশ কর্মকর্তাকে ২০ টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 8 July, 2021, 8:32 PM

হেলমেট না পরায় পুলিশ কর্মকর্তাকে ২০ টাকা জরিমানা

হেলমেট না পরায় পুলিশ কর্মকর্তাকে ২০ টাকা জরিমানা

ঝালকাঠির নলছিটিতে হেলমেট না পরে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়ায় এক পুলিশ কর্মকর্তাকে ২০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার নলছিটি উপজেলা নিবার্হী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার এ জরিমানা করেন।

ওই পুলিশ কর্মকর্তা হলেন নলছিটি থানার এসআই মো. জাহাঙ্গীর হোসেন।

জানা গেছে, একটি সরকারি দায়িত্ব পালন শেষে এসআই জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলেন। এ সময় তার মাথায় হেলমেট ছিল না। শহরের চৌমাথায় পৌঁছলে ভ্রাম্যমাণ আদালত তাকে থামান। হেলমেট না থাকায় তাকে ২০ টাকা জরিমানা করেন।

একই দিন ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন স্থানে করোনায় কঠোর লকডাউন অমান্য করায় অপর ৩২ ব্যক্তিকে জরিমানা করেছেন।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, একজন পুলিশ কর্মকর্তাকে  হেলমেট না থাকায় জরিমানা করা হয়েছে। এছাড়া ৩৩ জনকে ২৪টি মামলায় জরিমানা করা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status