|
উদ্বোধনের ২৪ ঘন্টার মধ্যে ধ্বসে পড়েছে পাম্প ভবন
শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ
|
![]() উদ্বোধনের ২৪ ঘন্টার মধ্যে ধ্বসে পড়েছে পাম্প ভবন পৌরসভা সুত্রে জানান যায়, পাম্পটির কাজ শুরু হয় ২০১৭ সালের শেষ দিকে। পানির লাইনের কাজ এর জন্য প্রায় ৬০ লাখ আর ভবনের জন্য প্রায় ২৫ লাখ টাকা বরাদ্ধ করা হয়।কোটচাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড নওদাগা ও কাশিপুর এলাকার নাগরিকদের জন্য গভির নলকুপটি স্থাপন করা হয়। কোটচাঁদপুর পৌরসভার পাম্প চালক সাইদুল রহমান জানান, রোববার পাম্পটি আনুষ্ঠানিক চালু করা হয়। পরদিন সোমবার সকালে এসে দেখি মাটি ধসে যেতে শুরু করেছে। নওদাগা গ্রামের মাহাতাব আলী জানান, দুই বছরের অধিক সময় ধরে এই পাম্পটি তৈরী করা হয়েছে। এরপর গত রোববার দুুপরে চালু করার পরদিনই দেখা যায় পাম্প ভবনের নিচের অংশ থেকে মাটি ধ্বসে পড়েছে। সেখানে সুড়ঙ্গ তৈরী হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ রকিব উদ্দিন জানান, পাম্পটি তার নির্বাচনী এলাকায় বসানো হয়েছে। এই পাম্পের মাধ্যমে নওদাগা, কাশিপুর ও শহরের কিছু অংশের গ্রাহকরা পানি পাবেন। পাম্পটি এলাকার মানুষের কল্যানে নির্মিত হলেও উদ্বোধনের পরই ধসে পড়ে। এতে পাম্পটি মানুষের উপকারে আসবে কিনা তা নিয়ে শংসয় দেখা দিয়েছে। কোটচাঁদপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, কাজটি দেখভাল করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। তারা মাঝে মধ্যে খোজখবর নিয়েছেন। এখন এই পরিস্থিতিতে তারা প্রকল্প বাস্তবায়নকারী বিভাগকে দ্রæত দেখার জন্য জানিয়েছেন। কোটচাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান জানান, কাজটি ত্রুটিপুর্ন হয়েছে বলে মনে হচ্ছে। ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা মেরামত করে দিতে সম্মত হয়েছেন বলে তিনি অরো জানান।পৌরসভার মেয়র মোঃ সহিদুজ্জামান সেলিম জানিয়েছেন, ঠিকাদাররা এই কাজের বিল নিয়ে গেছেন। তারপরও তারা কাজটি মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগকে বলেছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
