ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
সিরাজগঞ্জে শ্রমিকরা পেলো খাদ্যে সহায়তা
আজিজুর রহমান মুৃন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Thursday, 8 July, 2021, 3:34 PM

সিরাজগঞ্জে শ্রমিকরা পেলো খাদ্যে সহায়তা

সিরাজগঞ্জে শ্রমিকরা পেলো খাদ্যে সহায়তা

সিরাজগঞ্জে জেলার কোভিড-১৯ এ ক্ষতি গ্রস্থ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে খাদ্যের  সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার( ৮ জুলাই)  দুপুরে শহরে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এই ৬১০ জন বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের  মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট আবু বকর সিদ্দিক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, যমুনা ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ ব্র্যাঞ্চ এর এভিপি এন্ড ম্যানেজার মোঃ আব্দুল মান্নান প্রমূখ।

জেলা প্রশাসক ড. ফারুক  আহাম্মদ বলেন, লকডাউনে থাকা পুরাে পরিবারকে সরকারের পক্ষ সকল প্রকার সহযােগিতা প্রদান করা হচ্ছে। সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলে, মাস্ক পরিধান করতে হবে। ঘন ঘন সাবান ডিটারজেন্ট পাউডার দিয়ে হাত ধৌত করতে হবে এবং সবাইকে বাড়িতে থাকার আহবান জানান।

এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ-সহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার গণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status