ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
পুত্রবধূ অপছন্দ, মালাবদলের সময় ছেলেকে জুতো খুলে মারলেন মা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 8 July, 2021, 11:50 AM

পুত্রবধূ অপছন্দ, মালাবদলের সময় ছেলেকে জুতো খুলে মারলেন মা!

পুত্রবধূ অপছন্দ, মালাবদলের সময় ছেলেকে জুতো খুলে মারলেন মা!

বাড়ির অমতে নিজের পছন্দের পাত্রীকে বিয়ে করেছিলেন ছেলে। এতে রেগে গিয়ে মালাবদলের সময় ছেলেকে জুতো খুলে মারলেন মা! ভারতের উত্তরপ্রদেশের হামিরপুর জেলার এ ঘটনা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

জানা গেছে, ঘটনাটি গত ৩ জুলাই হামিরপুরের সুমেরপুর গ্রামের এক বিয়ের আসরের। এর আগে আদালতে গিয়ে রেজিস্ট্রি করে ঘর বেঁধেছিলেন উত্তরপ্রদেশের ওই যুবক। পরে পাত্রীর বাবার ইচ্ছায় ধুমধাম করে বিয়ে উদ্‌যাপন করতে গিয়েই ঘটে বিপত্তি। যদিও বিয়েতে ছেলের পরিবারকে আমন্ত্রণ জানানো না হলেও বিনা আমন্ত্রণে অনুষ্ঠানে হাজির হন পাত্রের মা।

ভিডিওতে দেখা যায়, মালাবদলের সময় ভিড় ঠেলে অনুষ্ঠানমঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন ওই নারী। হঠাৎই নিজের জুতো খুলে তা দিয়ে পাত্রের মাথায় মারতে শুরু করেন। তাকে থামাতে ছুটে আসেন অতিথিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status