ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎ স্পৃটে যুবকের মৃত্যু
এল.এন.শাহী, গাইবান্ধা
প্রকাশ: Wednesday, 7 July, 2021, 8:35 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 7 July, 2021, 8:53 PM

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎ স্পৃটে যুবকের মৃত্যু

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎ স্পৃটে যুবকের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা টানতে গিয়ে স্বপন মন্ডল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) দুপুরে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দরসুলপুর মোংলা বন্দরে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুজ্জামান মন্ডল।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, আর্জেন্টিনার ফুটবল খেলার ভক্ত ছিলেন স্বপন মিয়া। বুধবার দুপুরে স্বপন তার বাসার ছাদে উঠে পতাকা টানছিলেন। এ সময় হঠাৎ করে ৩৩ কেভি বৈদ্যুতিক তারে জড়িয়ে যান স্বপন। পরে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান তিনি। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয় স্বপনের।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে এ ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status