ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
সরিষাবাড়ীতে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
শফিকুল ইসলাম শফিক, জামালপুর
প্রকাশ: Wednesday, 7 July, 2021, 8:40 PM

সরিষাবাড়ীতে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সরিষাবাড়ীতে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্ব মহামারী করোনা ভাইরাস সংক্রমনরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে সরিষাবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল মাঠে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপির পক্ষে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল করিম, ওসি তদন্ত আব্দুল মজিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, সরিষাবাড়ী পৌরসভার কাউন্সিলর সাখাওয়াত হোসেন মুকুল, সরিষাবাড়ী বাস মালিক সমিতির সভাপতি মোস্তফা, পরিবহন শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপজেলার প্রায় ৪’শতাধিক কর্মহীন বাস-মিনিবাস, সিএনজি ও অটোরিক্সা চালকসহ পরিবহন শ্রমিকদের হাতে চাল, ডাল, তেল, লবণ, চিড়া খাদ্য সামগ্রী হিসেবে বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক বরাদ্দকৃত জিআর চাল ও জিআর অর্থে ক্রয়কৃত এ সকল খাদ্য সামগ্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status