|
আক্রান্তের সংখ্যা ২৫৩ জন
যশোরে গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু এর মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বাকিরা সবাই করোনা ভাইরাস সংক্রমণ রোগের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৮ জন। অপর দিকে, ৭ জুলাই বুধবার গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৬৩২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দেয়া হয়েছে। নমুনা সংগ্রহ পরীক্ষা করে ফলাফল আসে আরোও ২৫৩ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ পজেটিভ পাওয়া যায়। করোনা ভাইরাস সংক্রমণ রোগের শনাক্তের হার ৪০ শতাংশ। যশোর জেলার সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
