ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
নুসরাতের স্বামীর সঙ্গে প্রেম নিয়ে যা বললেন ত্রিধা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 7 July, 2021, 4:15 PM

নুসরাতের স্বামীর সঙ্গে প্রেম নিয়ে যা বললেন ত্রিধা

নুসরাতের স্বামীর সঙ্গে প্রেম নিয়ে যা বললেন ত্রিধা

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন নতুন প্রেমে জড়িয়েছেন, এ গুঞ্জন নতুন নয়। বেশ কিছু দিন ধরেই বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে। নিখিল নিজেও তার ইনস্টাগ্রামে প্রেমের ইঙ্গিত দিয়ে স্ট্যাটাস দিয়েছেন। আবার যাকে ঘিরে গুঞ্জন, তার পোস্টেও একই ইঙ্গিত পাওয়া যায়।

নিখিলের নতুন এই প্রেমিকার নাম ত্রিধা চৌধুরী। তিনিও কলকাতার অভিনেত্রী। তবে বলিউডে ‘আশ্রম’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন। নিখিলের সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে এতো দিন চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন ত্রিধা। ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন—‘কফি খেতে একবার নিখিলের সঙ্গে দেখা করেছিলাম; আর কিছু না।’

শোনা যায়, নুসরাত জাহানের সঙ্গে নিখিলের বিচ্ছেদের পরই ত্রিধা এগিয়ে আসেন। ভালোবাসার হাত বাড়িয়ে দেন নিখিলের দিকে। তবে ত্রিধার ভাষ্য ভিন্ন।

তিনি বললেন, ‘নুসরাতের সঙ্গে বিচ্ছেদের পর নিখিলের সঙ্গে আমার পরিচয় হয়নি। বরং আমরা স্কুল জীবন থেকেই পরিচিত। নিখিল আমাদের স্কুলের ইন্টারঅ্যাক্ট ক্লাবের ডেপুটি হেড ছিল। এ ক্লাবের সঙ্গে আমিও যুক্ত ছিলাম।’

কয়েক দিন আগে ত্রিধা চৌধুরী তার ইনস্টাগ্রামে একটি খোলামেলা ছবি শেয়ার করেন। সেখানে লাভ রিএক্ট দেন নিখিল জৈন। মূলত ওই রিএক্ট থেকেই তাদের প্রেমের গুঞ্জনের সূচনা হয়। এ বিষয়ে ত্রিধার ভাষ্য, ’কারো পোস্টের কমেন্ট বক্সে যদি হার্ট ইমোজি দেওয়া নিয়ে প্রেমের গুঞ্জন শুরু হয়, তাহলে আমার সঙ্গে বহু মানুষের নাম জুড়ে যাবে। এটা কোনো আলোচনার বিষয়ই হওয়া উচিত নয়।’

তবে নিখিলের সঙ্গে ইদানিং তার যোগাযোগ এবং ঘনিষ্ঠতা বেড়েছে। সে কথা স্বীকার করে নিয়েছেন ত্রিধা। তিনি বলেন, সম্প্রতি নিখিলের জীবনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা মারাত্মক প্রভাবিত করেছে ওকে। এই সময়ে আমি শুধু চেয়েছি ওর পাশে থাকতে। নিখিলকে আশ্বস্ত করেছি যে, এই পরিস্থিতিতে আমি ওকে আরো মজবুত মানুষ করে তুলব।’

প্রসঙ্গত, ২০১৯ সালে ভালোবেসে বিয়ে করেন নুসরাত জাহান ও নিখিল জৈন। প্রথম দিকে তারা সুখেই ছিলেন। কিন্তু গেলো বছরের মাঝামাঝি সময়েই তাদের মধ্যে দূরত্ব বাড়ে এবং এক পর্যায়ে তারা আলাদা হয়ে যান। নুসরাত জানান, তারা রেজিস্ট্রেশন করেননি, কেবল ধর্মীয় রীতিতে বিয়ে করেছিলেন। নুসরাত এখন অন্তঃসত্ত্বা। তবে সেই সন্তানের পিতা কে, সেটা প্রকাশ করেননি। বর্তমানে তিনি অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করছেন বলে জানা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status